April 24, 2026, 1:57 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

বগুড়া-জয়পুরহাট মহাসড়কে বাসে অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ১

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

 

বগুড়া ও জয়পুরহাট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফিরোজ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ফিরোজ আলী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার আলীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফিরোজ আলীকে আটক করে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করা হলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ আলী মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার