April 24, 2026, 1:57 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

চিকিৎসককে মারধরের ঘটনায় পঞ্চগড় থেকে রংপুরে গ্রেপ্তার ২

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িত দুই আসামিকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বেলাল হোসেন ও নয়ন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল জেমি আক্তার নামে এক রোগীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্চয় কুমার রায়ের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার পরদিন শুক্রবার এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নেমে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রংপুরে আত্মগোপনে থাকা দুই আসামির অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসকের ওপর হামলার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও উঠেছে।



ফেসবুক কর্নার