April 24, 2026, 1:49 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

অপপ্রচারের প্রতিবাদে কচ্ছপিয়ায় কৃষকদের বৃহৎ সমাবেশ

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদে এক বৃহৎ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় গর্জনিয়া বাজার এলাকায় আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এতে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশটি বৃহৎ রূপ ধারণ করে।
সমাবেশে বক্তারা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম মাঠপর্যায়ে নিয়মিত কৃষকদের পাশে থেকে বীজ বপন, সার প্রয়োগ, কীটনাশক ব্যবহার ও রোগবালাই দমনসহ আধুনিক কৃষি পদ্ধতি বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন। তার নির্দেশনা অনুযায়ী চাষাবাদ করে অনেক কৃষক আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও দাবি করেন তারা।
৫ নম্বর ওয়ার্ডের কৃষক নুর হোসাইন, আবু ও আমান উল্লাহসহ অন্যান্যরা বলেন, “জহিরুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী ও কৃষকবান্ধব কর্মকর্তা। তার বিরুদ্ধে অপপ্রচার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি তার কাছে অনৈতিক সুবিধা চেয়েও না পেয়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তিনি এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন এবং অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার কথা জানান।



ফেসবুক কর্নার