June 28, 2026, 7:40 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দুর্নীতি বিরোধী বার্তা সোহরাব উদ্দিনের

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও বৃত্তি প্রদান এবং গাছের চারা বিতরণ উপলক্ষে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন, একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি সুশিক্ষা। শিক্ষিত মানুষ কখনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। তিনি নতুন প্রজন্মকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আয়োজকদের গাছের চারা বিতরণ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম-উল হাসান অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার