June 28, 2026, 7:40 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক এশিয়ার এজেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

আকরাম শাহ

আর্থিক অন্তর্ভুক্তি ও আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ব্যাংক এশিয়া। এ লক্ষ্যে সম্প্রতি জেলায় অনুষ্ঠিত হয়েছে “এজেন্ট বিজনেস মিট ২০২৬” শীর্ষক একটি ব্যবসায়িক সভা।
সভায় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠ পর্যায়ের এজেন্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড লিটারেসি ডিপার্টমেন্টের প্রধান মোঃ জাকির হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্রাহ্মণবাড়িয়া শাখার এভিপি ও হেড অব ব্রাঞ্চ মোঃ শাহ বুরহান রহমান এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড লিটারেসি বিভাগের কর্মকর্তা রকিবুল ইসলাম।
সভায় জানানো হয়, ২০২৬ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০০টি এজেন্ট পয়েন্ট স্থাপন এবং এসব পয়েন্টের মাধ্যমে ১০০০ কোটি টাকার আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে জেলার শহর ও গ্রাম পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করা হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করাই ব্যাংক এশিয়ার প্রধান লক্ষ্য। বিশেষ অতিথিরা এজেন্টদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা বিস্তারের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আর্থিক সচেতনতা বাড়বে, যা জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার