June 28, 2026, 6:36 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ভোমরা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের ঐক্যের অঙ্গীকার, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওমর ফারুক মুকুল

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় বন্দরের নিজস্ব ভবনে আয়োজিত এ সভায় ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করা এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু এবং সংগঠনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা। এ সময় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মো. রেজাউল ইসলামসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, ভোমরা স্থলবন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বন্দরের উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজতর করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। শেষে সংগঠনের অগ্রগতি ও দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।



ফেসবুক কর্নার