April 24, 2026, 12:07 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

লামায় মেলার আড়ালে জুয়া-মাদকের আসর, বিপথে যাচ্ছে শিশু-কিশোর

মো রাসেল

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে মেলার আড়ালে অবৈধ জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে এবং শিশু-কিশোরদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খ্যইহলাচিং পাড়ায় আয়োজিত একটি মেলাকে কেন্দ্র করে রাতভর জুয়ার আসর বসছে। একই সঙ্গে সেখানে প্রকাশ্যে মাদক সেবনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, এসব জুয়ার আসরে শুধু প্রাপ্তবয়স্ক নয়, স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের উপস্থিতিও উদ্বেগজনকভাবে বাড়ছে। অনেকেই টিফিনের টাকা কিংবা পরিবারের অজান্তে টাকা এনে জুয়ায় অংশ নিচ্ছে, যা তাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেলা আনন্দের জায়গা হওয়ার কথা, কিন্তু এখন এটি আমাদের সন্তানদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
শুধু একটি স্থান নয়, একই ইউনিয়নের আরও অন্তত দুটি স্থানে একই ধরনের কার্যক্রম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় ছোটখাটো চুরি ও বিশৃঙ্খলাও বাড়ছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে এসব অসামাজিক কার্যকলাপ চললেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রূপসীপাড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দ্রুত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, মেলার আড়ালে চলা অবৈধ জুয়ার আসর বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনা হোক, যাতে এলাকার সামাজিক শৃঙ্খলা ও তরুণ প্রজন্মকে রক্ষা করা যায়।



ফেসবুক কর্নার