June 28, 2026, 7:36 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

গোমতীর পানি বাড়লেই আতঙ্কে দেবিদ্বারবাসী: এমপি হাসনাত আবদুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওপর দিয়ে প্রবাহিত গোমতী নদীর পানি বাড়লেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে থাকেন বলে জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেবিদ্বার পৌরসভার হামলাবাড়ী এলাকায় ‘গোমতী নদীর বাম তীরের ৩০০ মিটার বাঁধ পুনঃরক্ষণাবেক্ষণ’ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “গোমতী নদীর তীর ঘেঁষেই আমাদের দেবিদ্বার গড়ে উঠেছে। এ নদীর ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে আমাদের মধ্যে শঙ্কা ও আতঙ্ক সৃষ্টি হয়। ২০২৪ সালের বন্যায় এ অঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, “বন্যা থেকে মানুষকে রক্ষা করতে নদীর বেড়িবাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং কিছু অসাধু চক্রের কারণে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা বাঁধের স্থায়িত্বের জন্য বড় হুমকি।”
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতার কারণে অনেক ক্ষেত্রে বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে অবৈধভাবে মাটি কাটা অনেকটাই কমেছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি বলেন, “প্রশাসন যদি কঠোরভাবে আইন প্রয়োগ করে, তাহলে অবৈধ মাটি কাটা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা ও উপজেলা প্রশাসন দেবিদ্বারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার