June 28, 2026, 6:39 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

দিরাইয়ে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে লাঞ্ছনা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি বেসরকারি টেলিভিশনের ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর আলম রিফাত একটি চিকিৎসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে ঘিরে ফেলে কিছু লোকজন এবং তিনি লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ রয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ঘটনার পর স্থানীয় এক রাজনৈতিক নেতার পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে দিরাই থানা পয়েন্ট এলাকায় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উত্তেজিত জনতা জড়ো হয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে। এতে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।
এদিকে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে একটি সালিশ বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানা গেছে। তবে হামলা ও হেনস্তার ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানান সাংবাদিক রিফাত, যা বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার