June 28, 2026, 5:23 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

বান্দরবানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা অ্যাডভোকেসি সভা

মো রাসেল

বান্দরবান পার্বত্য জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ প্রেক্ষাপটে সরকারের টিকাদান কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, এই কর্মসূচি সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জনগণকে গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টিকাদান কার্যক্রম চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস সংশ্লিষ্ট সকল বিভাগকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে এ টিকাদান কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
সভায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার