June 28, 2026, 6:36 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

নাইক্ষ্যংছড়িতে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলার সাহিত্য সম্পাদক মো. সাইফুল ইসলাম।
নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মো. নুর ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম তাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি সলিম উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ছাত্রনেতা মো. ইসমাইল, হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার