June 28, 2026, 5:15 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

দিরাইয়ে সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সক্রিয় একটি সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। তাদের গ্রেফতারের পর এলাকায় চলমান চুরির ঘটনা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
গ্রেফতারকৃতরা হলেন—নুরুল আমিন (পিতা: মাহমুদুল, গ্রাম: ঘাগটিয়া) ও আফাজ মিয়া (পিতা: নুর মিয়া)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন। তাদের নেতৃত্বে আরও কয়েকজন সদস্য সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দিরাই উপজেলার বিভিন্ন গ্রামে বসতবাড়ি ও দোকানপাটে ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অনেক পরিবার।
দিরাই থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরির মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার