
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হাফিজা আক্তার রিংকি (২২), স্বামী নাজমুল হাসান, নারায়ণগঞ্জ (বন্দর থানা) এবং সাবিনা আক্তার (১৮), পিতা সোলাইমান, বরগুনা সদর (বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বসবাসরত)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।