April 23, 2026, 10:21 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রী নিহত, আহত শিশু; সন্দেহভাজন আটক

নয়ন চৌধুরী

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাছিমা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় তার ৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা বেগম দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তিনি তার ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে মা-ছেলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাছিমা বেগমকে আঘাত করে হত্যা করে এবং তার ছেলেকেও আহত করে। পরে ভোরের দিকে আহত শিশু বাইরে এসে প্রতিবেশীদের জানালে বিষয়টি জানাজানি হয়।
প্রতিবেশীরা জরুরি সেবা নম্বরে যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত শিশুকে হাসপাতালে পাঠায়। বর্তমানে সে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।
নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিহাদ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।



ফেসবুক কর্নার