June 28, 2026, 5:15 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

অভয়নগর প্রতিবেদক

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, কসমেটিকস সামগ্রী, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদি, বিস্কুট, বিড়ি ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার