June 28, 2026, 6:38 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

মুন্সিগঞ্জের ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেফতার কক্সবাজার প্রতিনিধি:

অভয়নগর প্রতিবেদক

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি হান্নান মিয়া (৪৪) কে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুপুর ২টা ৩৫ মিনিট থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হান্নান মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রফেসর বাড়ি বাইড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মালেক।
র‍্যাব সূত্রে জানা যায়, তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার একটি ডাকাতি মামলার (মামলা নং-০৭, তারিখ: ৬ এপ্রিল ২০২৬, ধারা: ৩৯৪, পেনাল কোড ১৮৬০) ৩ নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার