June 28, 2026, 4:02 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার, উদ্ধার ট্রাক ও নগদ অর্থ

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং বাংলাদেশ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার ও রোববার পৃথক বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে ৭৫ ব্যারেল সয়াবিন তেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক ইসরাফিল হোসেন ও তার সহকারী। রাত আনুমানিক ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় একটি ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে চালক ও সহকারীকে কুপিয়ে আহত করে ট্রাকটি ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে শিবচরের বাখরেরকান্দি এলাকায় ফেলে রেখে যায়।
এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে লুণ্ঠিত ট্রাক, নগদ অর্থ ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল এবং একটি পুলিশের হেলমেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার