June 28, 2026, 3:38 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

ধামরাইয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন: শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম শুরু

অভয়নগর প্রতিবেদক

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুদের সুস্থতা নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্তানদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে এই জনস্বাস্থ্য কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করার জন্য।



ফেসবুক কর্নার