April 23, 2026, 9:04 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

সুনামগঞ্জে সাংবাদিক রিফাতের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের গ্রেফতার দাবি

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিক জাহাঙ্গীর আলম রিফাতের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আকিলশাহ বাজার এলাকায় কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় একটি স্বাস্থ্য বিষয়ক সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে সাংবাদিক রিফাতের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।
বক্তারা দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইমরান আহমদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী একরাম হোসেন, জমিয়ত নেতা মাহদী হাসান, সালিশ ব্যক্তিত্ব আব্দুল মহিম, ছাত্রনেতা জিসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সাংবাদিক রিফাত দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কাজ করে আসছেন। তার ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।



ফেসবুক কর্নার