April 23, 2026, 9:04 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সরঞ্জামাদি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, ২০ এপ্রিল ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার দশমাইল এলাকায় একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে প্রথমে দুই ডাকাত সদস্যকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দিনাজপুর, রংপুর, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেন এবং তাদের সহযোগীদের অবস্থান সম্পর্কে তথ্য দেন।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের একটি স্থানে অভিযান চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ধারালো অস্ত্র, কাটার মেশিন, হ্যাক্স ব্লেড, রশি, টর্চলাইটসহ বিভিন্ন উপকরণ রয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা পূর্বে জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার