April 23, 2026, 7:17 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শিক্ষকের অপসারণ দাবিতে রৌমারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকছেন এবং পাঠদানে চরম অবহেলা করছেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক ও মানহানিকর আচরণ করার অভিযোগও তোলেন তারা।
পরে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে একটি মিছিল বের করে রৌমারী উপজেলা চত্বরে গিয়ে জড়ো হয় এবং শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তার কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ উপস্থাপন করে।
ইউএনও আলাউদ্দিন শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষার পরিবেশ নষ্ট করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা দুপুরের দিকে তাদের কর্মসূচি স্থগিত করে। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুনরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার