April 23, 2026, 7:32 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

এক দশকেও উন্নয়নের ছোঁয়া পায়নি কচ্ছপিয়া ইউনিয়নের চাকমার কাটা গ্রাম

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের চাকমার কাটা গ্রাম দীর্ঘ এক দশকেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। অবহেলা ও অবকাঠামোগত সংকটের কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।
সরেজমিনে দেখা গেছে, গ্রামের প্রধান সড়কসহ অভ্যন্তরীণ রাস্তাগুলো ভাঙাচোরা ও খানা-খন্দে ভরা। অনেক স্থানে রাস্তার অবস্থা এতটাই নাজুক যে, পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব রাস্তা পানিতে তলিয়ে গিয়ে কাদাময় হয়ে ওঠে, ফলে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা বখতিয়ার উদ্দিন, আবুতাহের, মামুন, অলি আহমেদ, লিটন, রবিউল ও নুরুল ইসলামসহ অনেকে জানান, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর খোঁজ পাওয়া যায় না। বছরের পর বছর ধরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তারা।
গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, চাকমার কাটা গ্রামটি কচ্ছপিয়া ইউনিয়নের একটি শিক্ষিত জনপদ হিসেবে পরিচিত। এখানে চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস থাকলেও মৌলিক অবকাঠামোগত উন্নয়নে গ্রামটি চরমভাবে পিছিয়ে রয়েছে।
এ অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে চাকমার কাটা গ্রামও শিগগিরই উন্নয়নের মূল ধারায় যুক্ত হবে।



ফেসবুক কর্নার