June 28, 2026, 2:53 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

নিয়ামতপুরে একই পরিবারের চার হত্যা: আসামির স্বীকারোক্তি, উদ্ধার অস্ত্র

জালাল উদ্দীন স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। এ ঘটনায় আটক প্রধান অভিযুক্ত সবুজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র—ছুরি ও চাপাতি—উদ্ধার করা হয়েছে। আলামতগুলো বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।
তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার বিস্তারিত জানতে এবং আরও তথ্য সংগ্রহের জন্য আসামিকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার প্রস্তুতি চলতেছে। একই সঙ্গে আদালতে হাজির করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগও চলছে।
এর আগে, সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এতে নিহত হন হাবিবুর রহমান, তাঁর স্ত্রী পপি সুলতানা, তাঁদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ক্ষোভের মুখে অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিয়ামতপুর থানার কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার