April 23, 2026, 5:48 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার নাগেশ্বরী কুড়িগ্রাম

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দপ্তরের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দায়িত্ব পালনে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখছেন বলেও জানানো হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার