April 23, 2026, 2:40 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

জনস্বার্থে ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অভয়নগর প্রতিবেদক

দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ড. এ এফ এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), মো. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট, পিটিসি রংপুর), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিট), মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিট), মাহফুজুর রহমান (ডিআইজি, পুলিশ সদরদপ্তর), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স), মো. ইকবাল হোসেন (অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জে সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ সদরদপ্তর), মো. আবু কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম) এবং সালমা বেগম (ডিআইজি, এপিবিএন)।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার