June 24, 2026, 9:16 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

অভয়নগর প্রতিবেদক

দেশজুড়ে কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল সারা দেশে বজ্রপাতে ১৪ জন এবং পরদিন আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ থেকে ২০২৪ সালের পাঁচ বছরেই মারা গেছেন ১ হাজার ৭৪৬ জন। গত এক দশকে প্রাকৃতিক দুর্যোগজনিত মোট মৃত্যুর এক-তৃতীয়াংশেরও বেশি ঘটেছে বজ্রপাতে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি বজ্রপাতের অন্যতম প্রধান কারণ। পাশাপাশি বায়ুদূষণ, অপরিকল্পিত নগরায়ণ, বড় গাছপালা নিধন এবং বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনার প্রভাবেও ঝুঁকি বাড়ছে। কৃষক, জেলে ও মাঠে কর্মরত শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন, কারণ তাদের অনেক সময় নিরাপদ আশ্রয়ের সুযোগ থাকে না।
এ অবস্থায় বজ্রপাতের সময় সচেতনতা ও সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আকাশে কালো মেঘ দেখা দিলে দ্রুত দালান বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থান এড়িয়ে চলা, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকা প্রয়োজন। এছাড়া ঝড়ের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখা এবং বাড়ির জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা আরও বলেন, নতুন ভবনে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বজ্রপাতে কেউ আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচেতনতা বৃদ্ধি ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমেই বজ্রপাতজনিত প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার