June 27, 2026, 9:26 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

মহান মে দিবসে লক্ষ্মীপুরে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি

অভয়নগর প্রতিবেদক

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
র‍্যালি শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার