May 14, 2026, 2:50 pm
শিরোনাম :
বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ আটক ৩

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের খোশবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন খোশবাজার এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা গোলা (২৬), জাকির হোসেন (৩৫) ও আব্দুল মজিদ (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশের একটি দল খোশবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোলাম মোস্তফা গোলার বাড়িতে মাদক কেনাবেচার সময় তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং জাকির হোসেনের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আব্দুল মজিদ সেখানে মাদক কেনার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”



ফেসবুক কর্নার