May 10, 2026, 12:13 pm
শিরোনাম :
মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ, নারীসহ আটক ৪ দিনাজপুরে যুবসমাজকে সচেতন ও মানবিক সমাজ গঠনের আহ্বান কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক ধামোরহাটকে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন মান্দা দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান, জব্দ লাখাধিক নকল সিগারেট লক্ষ্মীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বান্দরবান ভ্রমণের পর অধ্যাপকের মৃত্যু, জাপানিজ এনকেফালাইটিস নিয়ে উদ্বেগ কুড়িগ্রাম সদর হাসপাতালে নথিপত্র সরানো নিয়ে উত্তেজনা, দুই কর্মচারীকে আটকের অভিযোগ নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

সীমান্তে নজরদারি জোরদার, জনসচেতনতায় বিজিবির মাইকিং

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী জনগণকে সতর্ক ও সচেতন করতে শনিবার (৯ মে) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ব্যাপক মাইকিং কার্যক্রম পরিচালনা করে।
সচেতনতামূলক প্রচারণায় সীমান্তসংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দাদের আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজ এলাকা ও শূন্য লাইনের ভেতরে অপ্রয়োজনীয়ভাবে প্রবেশ না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রতিদিন বিকেল ৫টার পর সীমান্ত এলাকায় চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় কৃষিকাজ, গবাদিপশু চরানো বা অন্য যেকোনো প্রয়োজনে গেলে স্থানীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাইকিংয়ে আরও বলা হয়, কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে। এছাড়া পুশইন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত কোনো তথ্য পেলেও তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, পর্যবেক্ষণ ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”



ফেসবুক কর্নার