May 12, 2026, 12:19 pm
শিরোনাম :
১২ পয়েন্ট কাটলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিকে নতুন কড়াকড়ি ধামইরহাটকে আধুনিক জনপদ গড়ার প্রত্যয়ে মাঠে জননেতা রুহুল আমিন মাদক ও কিশোর অপরাধ রোধে চট্টগ্রামে বিট পুলিশিং সভা এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক রূপান্তরের সন্ধিক্ষণে বাংলাদেশ তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে বাস-ট্রাক পার্কিং, বাড়ছে জনদুর্ভোগ রাস্তার মাঝখানে গাছ, দুর্ভোগে দুর্গাপুরের কয়েকটি পরিবার সড়কে ধানের নারা-কুড়া শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কচাকাটা থানাকে উপজেলা ঘোষণার দাবিতে ত্রাণমন্ত্রীর কাছে স্মারকলিপি সময়ানুবর্তিতা ও আত্মশৃঙ্খলা গঠনে ভূরুঙ্গামারী মহিলা কলেজে সচেতনতামূলক সেমিনার জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, দিনাজপুরে আহত ৫

বান্দরবানে প্রক্সি শিক্ষকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে প্রক্সি শিক্ষকের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে এ প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে প্রক্সি শিক্ষকতার কোনো সুযোগ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (১১ মে) দুপুরে বান্দরবান সদরের রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। শিক্ষকরা চাকরি হিসেবে নয়, দায়িত্ববোধ থেকে কাজ করলে শিক্ষার মান আরও উন্নত হবে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক প্রাথমিক শিক্ষার্থী বাংলা, গণিতসহ মৌলিক বিষয়ে প্রত্যাশিত জ্ঞান অর্জন করতে পারছে না। শিক্ষকদের আন্তরিকতা বাড়লে শিক্ষার্থীদের মানও উন্নত হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে প্রাথমিক শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল। সরকার সেটি পরিবর্তনে কাজ করছে এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সফরকালে তিনি রেইছা পিটিআই ট্রেনিং সেন্টারে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রতিমন্ত্রী সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
একদিনের সফরে তিনি লামা উপজেলার নুনাবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাসিয়াখালী অংহ্লাহ্রী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআই পরিচালক ফজলুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার