May 14, 2026, 8:12 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক দখল করে বাস-ট্রাক পার্কিং, বাড়ছে জনদুর্ভোগ

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত এলাকা তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ বাস ও ট্রাক পার্কিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রশস্ত ও আধুনিক সড়ক থাকা সত্ত্বেও যানজট, ট্রাফিক বিশৃঙ্খলা এবং চলাচলে বিঘ্ন এখন এলাকাবাসীর নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কের পাশে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পরিবহন কোম্পানির বাস অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে। একই সঙ্গে লরি ও ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে কোথাও কোথাও পুরো একটি লেন কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এতে অন্যান্য যানবাহনকে সংকীর্ণ পথ দিয়ে চলাচল করতে হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, কিছু পরিবহন মালিক সরকারি সড়ককেই অস্থায়ী গ্যারেজ বা পার্কিং স্থানে পরিণত করেছেন। ফলে অফিসগামী মানুষ, শিল্পকারখানার কর্মী ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “তেজগাঁওয়ের রাস্তা বড় ও সুন্দর হওয়ায় এখানে যানজট কম থাকার কথা। কিন্তু রাস্তার পাশে বাস-ট্রাক দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই সমস্যা হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, তেজগাঁও শিল্পাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, কঠোর নজরদারি বৃদ্ধি এবং পরিবহনগুলোকে নির্ধারিত ডিপো ব্যবহারে বাধ্য করতে হবে। তা না হলে দিন দিন জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।



ফেসবুক কর্নার