June 4, 2026, 12:54 pm
শিরোনাম :
নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতে, ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন বকুল

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল (৩৫) নিখোঁজ হওয়ার ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
বকুল মন্ডল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরারপাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।
পরিবার ও বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন বকুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান বলে ধারণা করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বাংলাদেশি যুবকের ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা সেটি দেখে বকুলকে শনাক্ত করেন। পরে দেশে ফেরার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় এবং বিষয়টি বিজিবিকে অবহিত করে।
শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার চড়াইকুড়ি সীমান্তে বিজিবির চিলমারি ক্যাম্প ও বিএসএফের চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রোববার সকালে বিজিবি তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা লুৎফর রহমান মন্ডল বলেন, “বকুল মানসিক প্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার পর আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। ফেসবুকে ছবি দেখে তাকে চিনতে পারি।”
রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ বলেন, বকুলের বিষয়ে বিজিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। তাদের সহযোগিতাতেই দ্রুত তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজিবির চরচিলমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে বকুলকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার