June 4, 2026, 12:53 pm
শিরোনাম :
নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

শ্রীবরদীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১২টায় শ্রীবরদী খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শ্রীবরদী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্য মজুদ শক্তিশালী করতেই এ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।



ফেসবুক কর্নার