June 4, 2026, 12:54 pm
শিরোনাম :
নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত পত্নীতলা, ক্ষতিগ্রস্ত অন্তত ১১০০ মানুষ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও কৃষিজমি লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে বড় বড় গাছপালা, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন। এতে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার পর থেকে দফায় দফায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ ঝড় আঘাত হানে। তীব্র বজ্রপাত, মেঘের গর্জন ও প্রবল বাতাসে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, শম্ভুপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট ও পালসা এলাকাসহ বিভিন্ন স্থানে বহু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দোকানপাটের টিনের চাল উড়ে গেছে। এছাড়া গ্রামীণ সড়ক ও মহাসড়কের ওপর গাছ উপড়ে পড়ায় কয়েকটি এলাকায় সকাল পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।
হরিরামপুর ঈদগাহপাড়ার বাসিন্দা ভাষা বলেন, “অনেক কষ্ট করে নতুন টিনের ঘর তৈরি করেছিলাম। রাতের ঝড়ে পুরো চাল উড়ে গেছে। মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”
একই গ্রামের আমিনুল ইসলাম বলেন, “কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।”
এদিকে ঝড় ও ভারী বৃষ্টিতে মাঠের পাকা ধান মাটিতে নুয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধান কাটার মৌসুমে এমন দুর্যোগে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, “রাতের ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১১০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা প্রদান করা হবে।”



ফেসবুক কর্নার