June 4, 2026, 12:01 pm
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

রংপুরে বিআরটিসি বাসের চাপায় নিহত ১, গুরুতর আহত ১

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

পঞ্চগড় থেকে খুলনাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস রংপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার ভোরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি রংপুরের অদূরে পৌঁছালে চলন্ত অবস্থায় সামনের একটি চাকা ফেটে যায় বলে জানা গেছে। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত রংপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের ফিটনেস ঘাটতি, যান্ত্রিক ত্রুটি ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দূরপাল্লার যানবাহনের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার