June 4, 2026, 12:00 pm
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

জাফলংয়ে পর্যটক আকর্ষণে উপজেলা প্রশাসনের নান্দনিক উদ্যোগ

আফাজ উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পর্যটকদের জন্য আরও মনোরম ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এলাকায় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার বেঞ্চ, গাছঘেরা গোল চত্বর ও ফটো গ্যালারি।
রোববার (১৭ মে) বিকেলে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এসব উন্নয়নমূলক স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন জানায়, প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক জাফলং ভ্রমণে আসেন। তাদের জন্য পরিচ্ছন্ন, নান্দনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে। একই সঙ্গে জাফলংয়ের সৌন্দর্য ও জনপ্রিয়তাও নতুন মাত্রা পাবে।



ফেসবুক কর্নার