May 19, 2026, 3:37 am
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে আটক ইকবাল সেট জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ আটক ৫ ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র সিয়ামের চোখ উপড়ে ফেলার চেষ্টা: ৮ অভিযুক্তের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১ কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু, মামলা দায়ের দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের লিফটে আটকা রোগীর স্বজন, উদ্ধার ফায়ার সার্ভিসের কালীগঞ্জে আদম ব্যবসায়ীর প্রতারণার অভিযোগ, নিঃস্ব জাহাঙ্গীরের পরিবার

কালীগঞ্জে আদম ব্যবসায়ীর প্রতারণার অভিযোগ, নিঃস্ব জাহাঙ্গীরের পরিবার

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক প্রবাসফেরত যুবক কথিত আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মালদ্বীপে ড্রাইভারের চাকরির কথা বলে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর ভুয়া ভিসায় পাঠিয়ে তাকে অসহায় অবস্থায় ফেলে রাখা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আদর আলী গাজী বাদী হয়ে গত ৫ এপ্রিল সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চালতেবাড়িয়া গ্রামের আসাদুল ইসলাম ওরফে রাজা বাবু, তার বাবা মজিবর শেখ ও মা নাসিমা খাতুনকে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানকারী আসাদুল ইসলাম ওরফে রাজা বাবু স্থানীয় যুবকদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর আলমকে মালদ্বীপে ড্রাইভারের চাকরি দেওয়ার আশ্বাসে তার পরিবারের কাছ থেকে প্রথমে সাড়ে ৪ লাখ টাকা এবং পরে বিমান টিকিটের নামে আরও এক লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ১ জুন জাহাঙ্গীর মালদ্বীপে পৌঁছানোর পর তাকে কোনো কাজ না দিয়ে ফেলে রাখা হয়। পরে তিনি বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে মানবেতর জীবনযাপন করেন। কয়েক মাস পর পরিবারের পাঠানো টাকায় দেশে ফিরে আসেন।
ভুক্তভোগীর বাবা আদর আলী গাজী বলেন, “আমরা সব বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। এখন টাকা নেই, ছেলেও নিঃস্ব হয়ে ফিরে এসেছে।”
এ বিষয়ে ইউনিয়ন পরিষদে তদন্ত চলাকালে আসাদুল ইসলাম সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান তদন্তসংশ্লিষ্টরা। তবে টাকা ফেরতের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ও ইউপি সদস্য ডা. আব্দুল কাদের জানান, তদন্তে টাকা লেনদেনের বিষয়টি উঠে এসেছে। তবে পরবর্তী শুনানিতে অন্য আসামিদের উপস্থিত হতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুল ইসলাম ওরফে রাজা বাবু বলেন, “আমি বৈধ ভিসায় তাকে মালদ্বীপে পাঠিয়েছি। সে কাজ করতে না পারায় দেশে ফিরে এসেছে।” তবে টাকা ফেরতের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে স্থানীয় একাধিক পরিবার অভিযোগ করেছে, একইভাবে আরও কয়েকজন যুবক বিদেশে গিয়ে দুর্ভোগের শিকার হয়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতারিত পরিবারের টাকা ফেরতের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার