June 26, 2026, 12:05 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের লিফটে আটকা রোগীর স্বজন, উদ্ধার ফায়ার সার্ভিসের

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে গভীর রাতে লিফট বিকল হয়ে কয়েকজন রোগীর স্বজন আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে বের করে আনেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের একটি লিফট হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় লিফটের ভেতরে থাকা রোগীর কয়েকজন স্বজন আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কার্যকর সহায়তা না পাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
পরে বিষয়টি কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি উদ্ধারকারী দল দ্রুত হাসপাতালে পৌঁছে অভিযান পরিচালনা করে। কিছু সময়ের চেষ্টায় লিফটের দরজা খুলে আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করা হয়।
ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই হাসপাতালের লিফটের নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত রোগী ও স্বজনের যাতায়াত থাকা সত্ত্বেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। তারা দ্রুত লিফটের ত্রুটি নিরসন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।



ফেসবুক কর্নার