May 19, 2026, 3:37 am
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে আটক ইকবাল সেট জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ আটক ৫ ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র সিয়ামের চোখ উপড়ে ফেলার চেষ্টা: ৮ অভিযুক্তের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১ কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু, মামলা দায়ের দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের লিফটে আটকা রোগীর স্বজন, উদ্ধার ফায়ার সার্ভিসের কালীগঞ্জে আদম ব্যবসায়ীর প্রতারণার অভিযোগ, নিঃস্ব জাহাঙ্গীরের পরিবার

কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু, মামলা দায়ের

তরিকুর রহমান

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে দায়িত্ব পালন শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হারুন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তিনি মারা যান।

নিহত হারুন আলীর মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত সিএনজি চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার