May 19, 2026, 4:07 am
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জেলার শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জে তরিকুল ইসলাম কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে আটক ইকবাল সেট জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ আটক ৫ ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র সিয়ামের চোখ উপড়ে ফেলার চেষ্টা: ৮ অভিযুক্তের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১ কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু, মামলা দায়ের দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের লিফটে আটকা রোগীর স্বজন, উদ্ধার ফায়ার সার্ভিসের

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জেলার শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জে তরিকুল ইসলাম

নুর মোহাম্মদ

 

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ দক্ষতার পরিচয় দেওয়ায় এপ্রিল-মে মাসের মূল্যায়নে জেলার সব থানার মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।
সোমবার (১৮ মে) সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজিত পুলিশ কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদান করেন সিলেট রেঞ্জের নবযোগদানকৃত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন। এ সময় সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, “দোয়ারাবাজার থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, জুয়া ও চোরাচালানমুক্ত নিরাপদ সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি দোয়ারাবাজার থানা পুলিশের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে ভবিষ্যতেও আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”



ফেসবুক কর্নার