June 4, 2026, 9:36 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

নয়ন

ভোলা সদর উপজেলাে পৃথক তিনটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে।
মৃত শিশুরা হলো— পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের ১৬ মাস বয়সী ছেলে তাকরিম, আলীনগর ইউনিয়নের মো. শাহাদাত হোসেনের ৪ বছর বয়সী ছেলে আজমাইন এবং ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. দুলাল মিয়ার ১৮ মাস বয়সী মেয়ে তাসফিয়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে তিন শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পৃথক স্থান থেকে শিশুদের উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় দ্রুত ভোলা সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিটি ঘটনাই দুর্ঘটনাজনিত এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
একই দিনে পৃথক তিনটি শিশুর মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে বাড়ির পাশে খোলা পুকুর ও জলাশয় থাকায় শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি জরুরি। সামান্য অসতর্কতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।



ফেসবুক কর্নার