June 4, 2026, 8:46 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৮৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ৩ নং তিলাই ইউনিয়ন পরিষদ চত্বরে সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮৩০টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে উন্নতমানের চাল বিতরণ করা হচ্ছে।
সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষেরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন। পুরো কার্যক্রম তদারকি করেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর বারেকসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, “সরকারের এই খাদ্য সহায়তা প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হন।”
তিনি আরও বলেন, সরকারি চাল যেন কোনোভাবেই অসাধু ব্যবসায়ী বা মজুতদারদের কাছে বিক্রি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সুবিধাভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তদারকিতে পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।



ফেসবুক কর্নার