June 4, 2026, 7:17 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

রামিশা হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

শিশু রামিশা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা নগরীর বটতলা গেট এলাকায় বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং “শিশু রামিশার হত্যাকারীর ফাঁসি চাই” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিশার ওপর সংঘটিত নৃশংস ঘটনা দেশবাসীকে নাড়া দিয়েছে। এ ধরনের অপরাধ সমাজে ভীতি সৃষ্টি করছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আন্দোলনকারীরা জানান, রামিশা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে।



ফেসবুক কর্নার