June 4, 2026, 7:16 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বি এম বাশার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় জোন সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী। সভায় পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমীন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ, গুইমারা উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, অবৈধ কাঠ পাচার, মাদক ও চোরাচালান রোধ, বাজার ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যাসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এছাড়া খুন, অপহরণ, নারী নির্যাতন, মানবাধিকার পরিস্থিতি ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
প্রধান অতিথি মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার