June 4, 2026, 7:16 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

পঞ্চগড়ে মাজারে হামলা-ভাঙচুরের প্রতিবাদে তরিকতপন্থীদের মানববন্ধন

ময়নুল ইসলাম পঞ্চগড়

দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তরিকতপন্থী মুসলমানরা।
শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার তরিকতপন্থী মুসলমানরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ মুসলিম উম্মাহর ধর্মীয় ও আধ্যাত্মিক আবেগের গুরুত্বপূর্ণ অংশ। সেখানে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সব ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে ধর্মীয় উসকানি ও সহিংসতা রোধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জাকির হোসাইন, রমজান আলী, ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।



ফেসবুক কর্নার