- গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের চার নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
- শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
- পদত্যাগকারী নেতারা হলেন—
- মোঃ মোতাহার মোল্যা, সহ-সভাপতি
- গোবিন্দ শিকদার, প্রচার সম্পাদক
- বিপ্লব দত্ত, কৃষি সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ
- মোঃ আতাউর রহমান মোল্যা, আইন বিষয়ক সম্পাদক, ৮ নম্বর মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
- সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, ২৩ মে ২০২৬ থেকে আওয়ামী লীগের সকল পদ ও পদবী থেকে তারা অব্যাহতি নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন।
- লিখিত বক্তব্যে তারা বলেন,আওয়ামী লীগের কোনো প্রকার দলীয় কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও আমরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত হব না। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমাদের পদত্যাগের বিষয়টি জানানো হলো।”





