June 26, 2026, 6:05 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

আকরাম শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পীরবাড়ী এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল রাত ৩টার দিকে সুলতানপুর-কাউতলী হাইওয়ে সড়কের ভাদুঘর-রামরাইল ব্রিজের পশ্চিম পাশে মোঃ আব্দুল হাকিমের সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়। এ সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা চালককে মারধর করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে গত ২১ মে রাত ৩টার দিকে ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে মূল সন্দেহভাজন মোঃ আব্দুল্লাহ ওরফে সাহস মিয়াকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে বাদীও তাকে শনাক্ত করেন।

আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ মে থেকে ২৩ মে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভাদুঘর ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইয়ে সরাসরি জড়িত পায়েল পাঠান এবং চোরাই সিএনজি কেনাবেচার সঙ্গে জড়িত ইয়াছিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী শহরের পীরবাড়ী এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার করা হয়। পরে বাদীর শনাক্তের মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, তিনজনে মিলে সিএনজিটি ছিনতাই করে বিক্রি করে দেন এবং এ ঘটনায় তিনি ২০ হাজার টাকা পান।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আব্দুল্লাহ ওরফে সাহস মিয়া, পিতা: ওবায়দুল্লাহ, ভাদুঘর দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর।
২. পায়েল পাঠান, পিতা: আবু তাহের, ভাদুঘর দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর।
৩. ইয়াছিন, পিতা: তারা মিয়া, ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া সদর।
৪. সাদ্দাম হোসেন, পিতা: মোঃ কুদ্দুস, স্থায়ী ঠিকানা: বেকিনগর, দাউদকান্দি, কুমিল্লা; বর্তমান ঠিকানা: বিয়াল্লিশ্বর, ব্রাহ্মণবাড়িয়া সদর।

পুলিশ আরও জানায়, আব্দুল্লাহর বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৪টি, পায়েলের বিরুদ্ধে ২টি, ইয়াছিনের বিরুদ্ধে ১টি ছিনতাই এবং সাদ্দামের বিরুদ্ধে ১টি চুরির মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলায় ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার