June 26, 2026, 6:05 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ এবং হেলপারকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার কর্মকর্তা শহিদুল ইসলাম।

নিহতরা হলেন— আল আমিন (১৫), সৈকত (১৬) ও কাইয়ুম (২০)। আল আমিনের বাড়ি নুরপুর এলাকায়, সৈকতের বাড়ি মুগলিশপুরে এবং কাইয়ুমের বাড়ি আফসারাবাদ কলোনিতে। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার সকালে একটি মোটরসাইকেলে তিনজন ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক নবাবগঞ্জের দিকে যাওয়ার পথে রানীগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার