May 26, 2026, 5:28 pm
শিরোনাম :
জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু বিরামপুরে বিজিবির অভিযানে ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা ভেড়ামারায় ১১ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ,সৎ নানা সাহাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চিরনিদ্রায় শায়িত ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম একসঙ্গে ৬ জনের জানাজা, কান্নায় ভারী রাজেন্দ্রবাটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শেবাচিম হাসপাতালে সংঘর্ষ, ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসক নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (২৫ মে) সংঘটিত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে আংশিক কাত হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনেন। পরে বিকল্প যানবাহনের মাধ্যমে যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইলী ব্রিজ সংলগ্ন সড়কটি সংকীর্ণ হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।



ফেসবুক কর্নার