June 26, 2026, 1:45 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পর্যায়ের ‘প্রাইম ব্যাংক ওয়ান ডে স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুলাউড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (এনসি স্কুল)।
মঙ্গলবার (২৫ মে) মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শক্তিশালী প্রতিপক্ষ পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে। ম্যাচ শেষে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এর আগে একবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল এনসি স্কুলকে। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো জেলা সেরার মুকুট নিজেদের করে নেয় দলটি। এই অর্জনে বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের কঠোর অনুশীলন, খেলোয়াড়দের আন্তরিকতা এবং দলীয় সমন্বয়ের ফলেই এ সাফল্য এসেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা ক্রীড়াক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও এনসি স্কুলের এই অর্জনকে কুলাউড়ার ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের সাফল্য তরুণ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।



ফেসবুক কর্নার